Welcome to BGC~2k24 Batch

Brahmanbaria Government College


Explore Alumni

Success Stories

Inspiring journeys of our alumni making an impact

Success Story 1

আল্লাহর অশেষ রহমত ও মায়ের সাহসে আজ আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে। ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ থেকে পথচলা শুরু হলেও এই স্বপ্নটা পূরণ করা সহজ ছিল না। বাবার অনিচ্ছা, আত্মবিশ্বাসের অভাব আর বারবার ব্যর্থতা আমাকে অনেকবার ভেঙেছে।বিইউপি,ঢাকা, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়—সবখানেই ব্যর্থ, তবুও হাল ছাড়িনি। মা একা হাতে কোচিংয়ে ভর্তি করান,ভার্সিটি কোচিং এ অনিচ্ছা থাকা সত্ত্বেও বাবা ঠিক ই পাশে ছিলেন। এছাড়াও আমার বোনদের অনেক অবদান ছিলো। অবশেষে আমি জবির বি-ইউনিটে ২২তম স্থান অর্জন করি। আজ আমি গর্ব করে বলি—“আমি একজন জবিয়ান!” ছোট ভাইবোনদের বলি—“লড়াই চালিয়ে যাও, পড়ে যাও, আবার ওঠো—সাফল্য আসবেই!”

আইন বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়

Success Story 2

"সাদা এপ্রোন অর্জনের কিছু গল্প:- ছোট বেলা থেকেই আমার স্বপ্ন ছিল ডাক্তার হওয়ার, সাদা এপ্রোন পড়ে মানুষের সেবা করার, এটাই ছিল আমার বড় স্বপ্ন গুলোর একটি। 2019 সালের করোনার সময়ে যখন সারা পৃথিবী কষ্টে ছিল তখন আমার এই স্বপ্নটা আরো দৃঢ় হয়। আমি ছোট বেলা থেকে তেমন মেধাবী ছিলাম না কিন্তু পরিশ্রমী ছিলাম। আল্লাহর উপর ভরসা করে এগিয়ে যেতাম। কলেজে উঠার পর থেকে মেডিকেল ভর্তি পরীক্ষা নিয়ে কিছুটা সিরিয়াস হয়ে যায়। বেসিক কাজ ছাড়া সব সময় নিজের লক্ষ্য অর্জনের জন্য পড়াশোনা চালাই। এই সময়টা এত সহজ ছিল না, অনেকবার ব্যর্থ হয়েছি, হতাশার অন্ধকারে ডুবেছি, কখনো কখনো হাল ছেড়ে দিতে ইচ্ছে করেছে‌ কিন্তু ঐ সময় আমার বড় ভাই, পরিবার, শিক্ষকরা আমাকে সাহস দিয়েছে । আমি আবার নতুন করে শুরু করেছি, আল্লাহর কাছে দোয়া করেছি যেন তিনি আমাকে শক্তি দেন, আমাকে, আমার সর্বোচ্চটা দেওয়ার সুযোগ করে দেন, ধৈর্য, পরিশ্রম এবং দৃঢ় ইচ্ছাশক্তির ফলে আজ আমি গোপালগঞ্জ মেডিকেল কলেজের একজন ছাত্র । প্রিয় অনুজেরা, তোমরা স্বপ্ন অনেক বড় দেখো, বিশ্বাস রাখো, সেই অনুযায়ী পরিশ্রম এবং দৃঢ় সংকল্প যদি রাখতে পারো স্বপ্ন একদিন পূরন হবেই ইনশাআল্লাহ 🥰। আমি পারলে তুমি ও পারবে। একদিন তুমি নিজেই দেখবে, কঠোর পরিশ্রম এবং আল্লাহর উপর ভরসার ফল স্বপ্নের বাস্তবায়ন।"

Gopalgonj Medical College

Success Story 3

"আসসালামু আলাইকুম, কলেজে পড়ার সময়ই আমার বুয়েটে পড়ার ইচ্ছা ছিল। তাই স্বপ্নপূরণে নিয়মিত পড়ার চেষ্টা করতাম। শুরুতে ফ্যামিলির সাপোর্ট না থাকলেও পরবর্তীতে ওরাই আমাকে অনুপ্রাণিত করে। জুনিয়রদের উদ্দেশ্যে- তোমরা একাডেমিকে মেইন বই পড়ার পাশাপাশি টেস্ট পেপার সলভ করো,নিয়মিত ক্লাস করো। এডমিশনের ক্ষেত্রে প্রশ্নব্যাংক সলভ করা, বেশি বেশি এক্সাম দেওয়া (টাইম ম্যানেজম্যান্টের জন্য), ভুলের খাতা বানানো - এগুলো ভালো ফলাফলের জন্য কার্যকর। তাছাড়া বেশি বেশি প্র্যাক্টিস করো, আত্মবিশ্বাসী হও, সর্বোপরি আল্লাহর উপর বিশ্বাস রাখো। ইনশাআল্লাহ তোমাদের স্বপ্নও একদিন পূরণ হবে।"

শিল্প ও উৎপাদন প্রকৌশল বিভাগ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়